তপন মেমোরিয়াল একদিবসিয় নক-আউট ক্রিকেট প্রতিযোগিতার শিরোপা দখল করলো সংহতি ক্লাব

আগরতলা : ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত তপন মেমোরিয়াল একদিবসিয় নক-আউট ক্রিকেট প্রতিযোগিতার শিরোপা দখল করলো সংহতি ক্লাব। প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে বৃহস্পতিবার এমবিবি স্টেডিয়ামে মুখোমুখি হয় কসমোপলিটন ও সংহতি।সংহতি ক্লাব  প্রথমে ব্যাট করে ৪৭ ওভার ২ বলে ১০ উইকেটে ২২৩ রান করে। সংহতি ক্লাবের হয়ে শ্রীদাম পাল ৬১ রান, অরিন্দম বর্মন ৫৬ রান ও সম্রাট সূএধর ৩৯ রান করেন।পাল্টা ব্যাট করতে নেমে কসমোপলিটন ক্লাব ২২ ওভারে ৫ বলে ৮৯ রান তলতে সক্ষম হয়।কসমোপলিটন ক্লাবের হয়ে চন্দন রায় অপরাজিত ৩২ রান করেন। সংহতি ক্লাবের হয়ে সম্রাট সূত্রধর ৩ উইকেট,  চিরঞ্জিত পাল ও সঞ্জয় মজুমদার উভয়ে ২ টি করে উইকেট তুলে নেয়।ম্যাচে কসমোপলিটানকে ১৩৪ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে  ২০২৩-২৪ তপন মেমোরিয়াল নকআউট খেতাব নিজেদের ঘরে তুলে সংহতি ক্লাব।

,

Related posts

বিভিন্ন দপ্তরের একাধিক শূন্যপদ সৃষ্টি ও শূন্য পদ পূরণের সিদ্ধান্ত রাজ্য মন্ত্রীসভার বৈঠকে

দাবি আদায়ের লক্ষ্যে জিবি-অভয়নগর সড়ক অবরোধ ত্রিপুরা অঙ্গনওয়ারী কর্মী কর্মী ও সহায়িকা ঐক্য মঞ্চের

২৫ কেজি গাজা সহ পূর্ব থানার পুলিশের জালে ধরা পড়ল বিহারের তিন মহিলা