রাজধানীর বটতলায় বিক্ষোভ কর্মসূচী AIDSO,AIDYO-র

আগরতলা : পথ দুর্ঘটনায় আহতদের চিকিৎসার সমস্ত ব্যয় রাজ্য সরকারকে বহন করার দাবি জানাল AIDSO,AIDYO. শুক্রবার দুই ছাত্র-যুব সংগঠনের যৌথ উদ্যোগে রাজধানীর বটতলায় বিক্ষোভ কর্মসূচী সংগঠিত করা হয়। উপস্থিত ছিলেন দুই সংগঠনের নেতৃত্ব ভবতোষ দে, মৃণাল কান্তি সরকার সহ অন্যরা। তারা বিক্ষোভ কর্মসূচী থেকে দাবি জানান, দুর্ঘটনায় নিহত দ্বীপরাজ দেববর্মার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া ও পরীক্ষা সেন্টার ত্রিপুরা রাজ্যে করার। উল্লেখ্য ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাঙ্কের পরীক্ষা আসামে দেওয়ার জন্য যাওয়ার পথে বাস দুর্ঘটনায় মৃত্যু হয় রাজ্যের ছেলে দ্বিপরাজ দেববর্মা, আহত হয়েছেন আরও কয়েকজন।ঘটনায় ইতিমধ্যে বিভিন্ন মহল সরব।

Related posts

বিজেপি সরকার একটা জন বিরোধী ও মহিলা বিরোধী সরকারঃনারী সমিতির সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা কনিকা

লাইট হাউজের ঘড় বুঝিয়ে দিতে বিলম্বের জন্য টুডার কমিশনারকে কাঠগড়ায় তুললেন গ্রাহকরা

সহসাই রাজ্যজুড়ে আন্দোলনে নামার ঘোষণা দিল প্রদেশ যুব কংগ্রেস