যোগা এসোসিয়েশনের বৈঠক এগিয়ে চলো সংঘে

আগরতলা : এবছর আগরতলায় হবে ৪৩ তম জাতীয় যোগা চ্যাম্পিয়নশিপ।এই প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন করার বিষয় নিয়ে আলোচনা হয় ত্রিপুরা যোগা এসোসিয়েশনের বৈঠকে। শনিবার এসোসিয়েশনের বৈঠক হয় মেলারমাঠ এগিয়ে চলো সংঘে। বৈঠকে আলোচনা হয়েছে বিভিন্ন বিষয় নিয়ে। এর মধ্যে রয়েছে ২১ জুন দশম আন্তর্জাতিক যোগা দিবস, রাজ্য যোগা আসর নিয়ে।ঠিক হয় রাজ্য আসরের দায়িত্ব কোন জেলা নেবে। বৈঠকে অংশ নেন এসোসিয়েশনের সদস্য সহ আটটি জেলার সভাপতি-সম্পাদকরা। উপস্থিত ছিলেন ত্রিপুরা যোগা এসোসিয়েশনের সভাপতি রূপক সাহা, সচিব দিব্যেন্দু দত্ত সহ অন্যরা।

Related posts

উদয়পুর মহকুমায় গুলি কাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য রাজ্য নির্বাচন কমিশনকে ২৪ ঘণ্টা সময় সীমা বেঁধে দিল তিপ্রা মথা

২৭ সেপ্টেম্বর রবিবার খোলা থাকবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক

রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ফের কাশ্মীর প্রসঙ্গ, পাকিস্তানের হয়ে ব্যাট ধরলেন এরদোয়ান!