গাঁজা পাচারের সময়ে আটক দুই বিহারের যুবক

আগরতলা : পুলিসের হাতে প্রায়শই ধরা পড়ার পরেও ট্রেনে করে বহিঃরাজ্যে ত্রিপুরা থেকে অবৈধভাবে গাঁজা পাচারের চেষ্টা অব্যাহত। ফের জিআরপি ও আরপিএফের হাতে আটক দুই যুবক। গোপন খবরের ভিত্তিতে রবিবার আগরতলা রেলস্টেশনে উত পেতে বসে থাকে জিআরপি ও আরপিএফ। বিকেলে দুই যুবককে ট্রলি সহ দেখে সন্দেহ হয় পুলিসের। দুইজনকে জিজ্ঞাসাবাদ চালাতেই তারা জানায় ট্রলিতে গাঁজা রয়েছে। আগরতলা সরকারি রেল পুলিস দুইজনের কাছ থেকে ৬১ কেজি গাঁজা উদ্ধার করে। এগুলি তারা বিহারে কমলাবতী এক্সপ্রেসে নিয়ে যাওয়ার কথা ছিল। জিজ্ঞাসাবাদে বিহারের দুই যুবক জানায় তারা ৪-৫ দিন আগে ত্রিপুরায় এসেছে।ধৃতদের নাম দীপক কুমার ও রোশন রায়। তারা জানায় বিহারে ১৫-২০ হাজার টাকা কেজি দরে গাঁজা বিক্রি করে।সোমবার দুইজনকে আদালতে সোপর্দ করে পুলিস।

Related posts

আগরতলা প্রেস ক্লাবের স্পোর্টস সাব কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় টেবিল টেনিস ও চাইনিজ চেকার প্রতিযোগিতা

রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

২৬ ও ২৭ সেপ্টেম্বর দিল্লিতে ওয়ার্ল্ড ফিজিও থেরাপি কনফারেন্সকে সামনে রেখে রাজ্যে মশাল মিছিল