এ ডিভিশন ক্রিকেটে শনিবার তিনটি ম্যাচ হয়

আগরতলা : ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন পরিচালিত প্রথম ডিভিশন লিগ ক্রিকেট প্রতিযোগিতায় শনিবারও তিনটি ম্যাচ হয় তিন মাঠে। এদিন লিগে নিজেদের তৃতীয় ম্যাচে পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে হার্ভের মুখোমুখি হয় ওপিসি।অন্যদিকে হার্ভে ৮ উইকেটে পরাজিত করে ওপিসিকে। এমবিবি স্টেডিয়ামে মুখোমুখি হয় কসমোপলিটন ও পোলস্টার। ম্যাচে কসমোপলিটান ১২৫ রানে পরাজিত করে পোলস্টার ক্লাবকে। দিনের অপর ম্যাচে নরসিংগড়স্থিত টি আই টি মাঠে মুখোমুখি হয় চলমান সংঘ ও বিসিসি, ম্যাচে চলমান সংঘ ৮ উইকেটে বিসিসিকে পরাজিত করে লিগে দ্বিতীয় জয় তুলে নেয়।অন্যদিকে এদিনের জয়ের ফলে হ্যাট্রিক করে নেয় কসমোপলিটন ও হার্ভে।

Related posts

বাধারঘাটের দশরথ দেব স্টেট স্পোর্টস কমপ্লেক্সে চলছে সেনাবাহিনীর অগ্নিবীর রেলী

এয়ারপোর্ট থানা এলাকায় দিন মজুরের ঘর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় দেখা দিয়েছে চাঞ্চল্য

সাংগঠনিক নিয়ম মেনে ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘের তৃতীয় ত্রি-বার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়