সংগঠনের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে আটক এক

আগরতলা : ত্রিপুরা ইলেক্ট্রনিক্স ই-রিক্সা শ্রমিক সংঘের নামে চাঁদাবাজির অভিযোগ।এই অভিযোগে রাজধানীতে এক টম টম চালককে ধরে পুলিসে দিলেন ই-রিক্সার অন্য শ্রমিকরা। অরূপ বিশ্বাস নামে এক টম টম চালক অনেক দিন ধরে ত্রিপুরা ইলেক্ট্রনিক্স ই-রিক্সা শ্রমিক সংঘের নাম দিয়ে অন্য শ্রমিকদের কাছ থেকে নিজের ইচ্ছেমতো চাঁদা সংগ্রহ করছে জোর করে।অভিযোগ কেউ চাঁদা না দিলে সেই টম টমের চাবি নিয়ে যায় বলেও অভিযোগ। এনিয়ে অন্য ই-রিক্সা শ্রমিকদের মধ্যে ক্ষোভ ছড়াচ্ছিল। অবশেষে রবিবার রাজধানীর বটতলা এলাকায় এই অভিযোগে অরূপ বিশ্বাস নামে এক ই-রিক্সা চালককে অন্য শ্রমিকরা ধরে ফেলে। তাকে পূর্ব আগরতলা থানায় এনে পুলিসের হাতে তুলে দেয়। অভিযুক্তের বিরুদ্ধে সংগঠনের তরফে মামলা করা হয়। অভিযোগ ঘটনায় একটি চক্র জড়িত। এদিকে অভিযুক্ত ঘটনা অস্বীকার করেছে। ঘটনাকে চাঞ্চল্য ছড়ায়।

Related posts

যাত্রাপুর থানা এলাকার রাস্তা থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ

সোনামুড়ায় বাইক ও ডিআই গাড়ির মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু সোহাগ হোসেন নামে এক যুবকের

একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে মহারাজগঞ্জ বাজারের বাণিজ্য ভবনে অনুষ্ঠিত হল সেমিনার