রসালো আনারসের দাম এখন চড়া

আগরতলা : চাহিদা থাকলেও দাম বেশি। তাই বিক্রি এখনই তেমনটা নেই। গ্রীষ্মের রসালো ফলগুলির মধ্যে রাজ্যের উৎপাদিত আনারস অন্যতম। সুস্বাদু এই আনারস রাজ্যের বিভিন্ন জায়গায় চাষ হয়। গ্রীষ্মের এই রসালো ফলের চাহিদা এই সময়ে থাকে তুঙ্গে।এবছর বাজারে চলে এসেছে আনারস। মঙ্গলবার রাজধানীর প্যারাডাইস চৌমুহনীতে দেখা গেল বিক্রেতারা আনারস নিয়ে বসেছেন। প্রতিবছর এখানে বিভিন্ন জায়গার আনারস নিয়ে বসেন বিক্রেতারা।এই মরশুমে সবেমাত্র রসালো আনারস বাজারে এসেছে। তাই দাম বেশি বলে জানান এক বিক্রেতা। তিনি জানান, চাহিদা থাকলেও দামের জন্য তেমন বিক্রি নেই। তবে কিছুদিন পরে দাম কমে গেলে বিক্রিও ভালো হবে। বিক্রেতা আরও জানান গণ্ডাছড়া, কাকরাবন, বিশ্রামগঞ্জ এলাকা থেকে এসেছে এই রসালো আনারস। এখন ১০০, ৮০, ৬০ টাকা জোড়া বিক্রি হচ্ছে আনারস।

Related posts

উদয়পুর মহকুমায় গুলি কাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য রাজ্য নির্বাচন কমিশনকে ২৪ ঘণ্টা সময় সীমা বেঁধে দিল তিপ্রা মথা

২৭ সেপ্টেম্বর রবিবার খোলা থাকবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক

রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ফের কাশ্মীর প্রসঙ্গ, পাকিস্তানের হয়ে ব্যাট ধরলেন এরদোয়ান!