আচার্য প্রফুল্ল চন্দ্র স্কুলে বৃক্ষরোপণ

আগরতলা : ক্রমাগত গাছ কেটে ফেলার ফলে নষ্ট হচ্ছে পরিবেশ। এর প্রভাবও পড়ছে। তাই নতুনভাবে বৃক্ষ রোপণ করে যাতে আগামী প্রজন্মকে সুন্দর পৃথিবী উপহার দেওয়া যায়। সেই লক্ষে বিভিন্ন কর্মসূচী নিয়েছে রাজধানীর আচার্য প্রফুল্ল চন্দ্র রায় স্মৃতি বিদ্যামন্দিরের ইকো ক্লাব। বুধবার স্কুল প্রাঙ্গণে হয় প্রথমে বৃক্ষ রোপণ কর্মসূচী। বিভিন্ন প্রজাতির চারা গাছ রোপণ করা হয়। উপস্থিত ছিলেন স্কুলের টিচার ইনচার্জ সুবীর কুমার সেন,স্কুলের প্রাতঃ বিভাগের প্রধান শিক্ষক,বাণী বিদ্যাপীঠ স্কুলের শিক্ষক মনোজ রায়, শিক্ষক অনুপ চন্দ্র মজুমদার সহ অন্যরা। বৃক্ষ রোপণ শেষে স্কুলের ছোট ছোট ছেলে- মেয়েদের মধ্যে হয় বসে আঁকো প্রতিযোগিতা। শেষে হয় স্কুল প্রাঙ্গণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। কর্মসূচী ঘিরে স্কুল চত্বরে ভালো সাড়া পরে।

Related posts

অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে টি.আর.বি.টি-র চেয়ারম্যানের নিকট ডেপুটেশন প্রদান করল এস.টি.জি.টি পরীক্ষায় উত্তির্নরা

৯ দফা দাবিকে সামনে রেখে ত্রিপুরা ক্ষুদ্র পণ্যবাহী যান চালক সংঘের মহাকরণ অভিযান

৭৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে শিবনগর মর্ডান ক্লাব ও আমরা তরুণ দলের বৃক্ষ রোপণ কর্মসূচি