বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন টিএফএ-র গভর্নিং বডির ৩৫ জন সদস্য

আগরতলা : ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের নির্বাচনে জয়ী হলেন প্রার্থীরা।রবিবার বিকেলে টি এফ এ-র অফিসে সাংবাদিক সম্মেলনে জয়ী ৩৫ জন প্রার্থীর নাম ঘোষণা করেন রিটার্নিং অফিসার তথা আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী।তিনি জানান ৪৪ জন মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন। সকলের মনোনয়ন পত্র বৈধ ছিল। কিন্তু ৯ জন মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেওয়ায় ভোট হয়নি। স্বাভাবিক ভাবেই গভর্নিং বডির ৩৫ জন সদস্যে বিনা লড়াইয়ে জয়ী হন।জানা গেছে আগামী ২৬ মে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সভা হবে। সেখানেই সিদ্ধান্ত করা হবে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের নতুন কমিটির।

Related posts

বিভিন্ন দপ্তরের একাধিক শূন্যপদ সৃষ্টি ও শূন্য পদ পূরণের সিদ্ধান্ত রাজ্য মন্ত্রীসভার বৈঠকে

দাবি আদায়ের লক্ষ্যে জিবি-অভয়নগর সড়ক অবরোধ ত্রিপুরা অঙ্গনওয়ারী কর্মী কর্মী ও সহায়িকা ঐক্য মঞ্চের

২৫ কেজি গাজা সহ পূর্ব থানার পুলিশের জালে ধরা পড়ল বিহারের তিন মহিলা