রেল স্টেশনে আটক বাংলাদেশী নাগরিক সহ দুই

আগরতলা : অবৈধভাবে দালালের মাধ্যমে ত্রিপুরায় ঢুকে ভারতের বিভিন্ন রাজ্যে যাওয়ার সময় প্রায় প্রতিদিন বাংলাদেশী নাগরিক ধরা পড়ছে। একই সঙ্গে আটক করা হচ্ছে পাচারকারিদের। সোমবার ফের দুইজনকে আগরতলা রেল স্টেশনে আটক করে জিআরপি ও আরপিএফ। গোপন খবরের ভিত্তিতে রেল স্টেশনের বিভিন্ন গেটে বসে থাকে জিআরপি ও আরপিএফ। তখনই দুই যুবককে দেখে সন্দেহ হওয়ায় তাদের আটক করে পুলিস জিজ্ঞাসাবাদ চালায়। ধৃতদের মধ্যে একজন বাংলাদেশী ও একজন ভারতীয় বলে স্বীকার করে। বাংলাদেশী নাগরিকের নাম করিম উল্লা ও ভারতীয় নাগরিকের নাম খুরশিদ আলম। তাঁর বাড়ি উত্তর দিল্লিতে।আগরতলা সরকারি রেল পুলিস থানার ওসি তাপস দাস জানান, ধৃতরা অনেকদিন আগেই এসেছে। তেজস রাজধানী এক্সপ্রেসে দুইজন দিল্লিতে যাওয়ার কথা ছিল। পুলিস মঙ্গলবার তাদের আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন জানিয়ে। এদিকে আরেকটি পাচারের ঘটনায় পুলিস সোমবার রহিমপুর এলাকা থেকে একজনকে আটক করেছে। ক্রমাগত অবৈধভাবে বাংলাদেশী নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে সীমান্তে বিএসএফের নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন।

Related posts

PM Modi’s birthday to be marked with month-long Seva Sankalp Abhiyan: CM

১৩ প্রতাপগড় যুব মোর্চার উদ্যোগে আয়োজিত গণেশ পূজার উদ্বোধন করলেন সাংসদ বিপ্লব কুমার দেব

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ১৭ সেপ্টেম্বর থেকে একমাস ব্যাপী কর্মসূচির ঘোষণা মুখ্যমন্ত্রীর