আগরতলা রেল স্টেশনে আটক দুই বাংলাদেশী নাগরিক

আগরতলা : অবৈধভাবে ত্রিপুরায় ঢুকে দিল্লি যাওয়ার আগেই পুলিসের হাতে আটক দুই বাংলাদেশী নাগরিক। তাদের মধ্যে একজন মহিলা।প্রায় প্রতিদিন আগরতলা রেল স্টেশনকে ব্যবহার করে কতিপয় বাংলাদেশী নাগরিক ভারতের বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করছে। তবে বেশিরভাগ সময়ই পুলিসের হাতে ধরা পড়ছে। মঙ্গলবারও জি আর পি ও আর পি এফ রেলস্টেশনে নিয়ম মাফিক তল্লাশি চালাচ্ছিলেন। এক মহিলা সহ দুইজনকে দ্রুত এক নম্বর প্ল্যাট ফর্মের দিকে আসতে দেখে পুলিসের সন্দেহ হওয়ায় আটক করা হয়।প্রথমে তারা নিজেদের ভারতীয় হিসেবে দাবি করে।পুলিসের জোর জিজ্ঞাসাবাদে তারা কোন বৈধ নথিপত্র দেখাতে পারেননি। পরে অবশ্য স্বীকার করেন দুইজনই বাংলাদেশী নাগরিক। তারা দিল্লি যাওয়ার জন্য স্টেশনে আসেন। ধৃতদের মধ্যে একজনের নাম হল মেহেদি হাসান। পুলিস একটি মামলা নিয়ে তদন্ত করছে। ধৃতদের বুধবার আদালতে সোপর্দ করে আগরতলা সরকারি রেল থানার পুলিস।

Related posts

শিশু অধিকার সুরক্ষা কমিশনের অফিসে প্রথম বারের মতো ‘শিশু অধিকার ও সুরক্ষা কনক্লেভ’ অনুষ্ঠিত হয় বুধবার

আগরতলায় মিলন চক্র ক্লাবের নবনির্মিত ত্রিতল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মেয়র

৪ দফা দাবিতে জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করল টি.এস.ইউ