রাজ্য সফরে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের প্রধান

আগরতলা : দেশে লোকসভা নির্বাচন চলাকালীন আচমকা ত্রিপুরা রাজ্যে পা রাখলেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের প্রধান মোহন ভাগবত। ৬ দিনের সফরে তিনি বৃহস্পতিবার ত্রিপুরায় আসেন। এদিন এমবিবি বিমানবন্দরে আর এস এস প্রধানকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকর্তা ও সদস্যরা। এমবিবি বিমানবন্দর থেকে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের প্রধান মোহন ভাগবত যান খয়েরপুর স্থিত সেবাধামে। জানা গেছে ৬ দিনের ত্রিপুরা সফরে বৈঠক করবেন সাংগঠনিক বিষয়ে। বৈঠক করতে পারেন শাসক দলের বিধায়ক-মন্ত্রীদের সঙ্গেও।

Related posts

এডিসি নির্বাচনের জন্য মধ্য প্রদেশ থেকে রাজ্যে এসে পৌছাল ইভিএম মেশিন

কাজল স্মৃতি ফুটবল লিগ প্রতিযোগিতায় বৃহস্পতিবারের ম্যাচে জয় পেলো T.I.S.F ও কাতলামারা হাই স্কুল

রাজধানীর শিশু উদ্যানে চৈত্র মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মেয়র দীপক মজুমদার