তিন বছরের জন্য পদাধিকারীদের নাম ঘোষণা টি এফ এ-র

আগরতলা : বার্ষিক সাধারণ সভা থেকে আগামী তিন বছরের জন্য ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের পদাধিকারীদের নাম মনোনীত করা হয়। রবিবার আগরতলার একটি বেসরকারি সিনেমা হলে হয় বার্ষিক সাধারণ সভা। ১২ জন পদাধিকারির নাম ঘোষণা করা হয়। সভায় ত্রিপুরা ফুটবল এসোসিয়েশানের নতুন কমিটি নাম ঘোষণা করেন অ্যাসোসিয়েশন-এর প্রেট্রন রতন সাহা। সভাপতি ও সচিব হিসেবে পুনরায় নির্বাচিত হন যথাক্রমে প্রনব সরকার, অমিত চৌধুরী। এছাড়া সহ-সভাপতি হয়েছেন রুপক সাহা, চঞ্চল নন্দী, অমিত দেব, যুগ্ম সচিব হয়েছেন যথাক্রমে কৃঞ্চপদ সরকার, তপন সাহা, পার্থ সারথি গুপ্ত, রাজীব পাল এবং কোষাধ্যক্ষ হিসাবে শংকর প্রসাদ দত্ত। আগামী তিন বছরের জন্য তাদের মনোনীত করা হয়।

Related posts

২৭ সেপ্টেম্বর রবিবার খোলা থাকবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক

রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ফের কাশ্মীর প্রসঙ্গ, পাকিস্তানের হয়ে ব্যাট ধরলেন এরদোয়ান!

দুর্গা পূজাকে সামনে রেখে বাণিজ্য ভবনে ব্যবসায়ীদের নিয়ে ট্রাফিক দপ্তরের গুরুত্বপূর্ণ বৈঠক