তিপ্রা ওমেন ফেডারেশনের প্রতিষ্ঠা দিবস উদযাপন

ত্রিপুরা আগরতলা : কৃতি দেবী দেববর্মা ভারতীয় জনতা পার্টি থেকে জয়ী হলেও উনাকে জিতিয়েছেন তিপ্রাসারা। এটা কখনও ভুললে হবে না।তাই দিল্লিতে তিপ্রাসাদের জন্য কথা বলতে হবে। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে জয়ী নিজের বোন কৃতি দেবী দেববর্মাকে একথা বলেছেন তিপ্রা মথার প্রধান প্রদ্যোত কিশোর দেববর্মণ। বৃহস্পতিবার তিপ্রা মথার মহিলা সংগঠন তিপ্রা ওমেন ফেডারেশনের তৃতীয় প্রতিষ্ঠা দিবসে একথা জানান প্রদ্যোত কিশোর দেববর্মণ। এদিন আগরতলা টাউন হলে হয় তিপ্রা মথার মহিলা সংগঠনের তৃতীয় প্রতিষ্ঠা দিবস উদযাপন। প্রথমে টাউন হলের বাইরে পতাকা উত্তোলন করা হয়। এর পরে হলের ভিতরে হয় প্রতিষ্ঠা দিবসে আলোচনা সভা। উপস্থিত ছিলেন তিপ্রা মথার প্রধান প্রদ্যোত কিশোর দেববর্মণ, দলের সভাপতি বিজয় কুমার রাংখল সহ অন্যরা। আলোচনা করতে গিয়ে তিপ্রা মথার প্রধান বলেন, মহিলারা দুর্বল হলে সমাজের উন্নয়ন হবে না। তিনি নাগরিকত্ব সংশোধনী আইনের প্রসঙ্গ টেনে বলেন ত্রিপুরায় আগেই বাইরে থেকে আসা অনেক লোককে জায়গা দেওয়া হয়েছে। নতুন করে বাংলাদেশ থেকে অবৈধ ভাবে আসা লোকজনকে আর জায়গা দেওয়া যাবে না। এটাই তিপ্রা মথার স্পষ্ট অবস্থান। বিজেপি- সিপিএম নিজেদের ভোট ব্যাংক দেখছে কিন্তু তিপ্রাসাদের বিষয়ে কেউ চিন্তা করছে না। এদিন তিপ্রা ওমেন ফেডারেশনের অনুষ্ঠানে মহিলাদের অংশ গ্রহণ ছিল ভালো।

Related posts

বিজয়া দশমীতে সমগ্র রাজ্যে ২৩ টি মাছ বিক্রয় কেন্দ্র খুলবে মৎস্য দপ্তরঃমৎস্য দপ্তরের সচিব এস প্রভু

এসআইআর বাতিল ও জ্ঞানেশ ইস্যুতে পূজার পরেই রাজ্য জুড়ে আন্দোলনে নামবে প্রদেশ কংগ্রেসঃআশিস কুমার সাহা

বিগত বছরের তুলনায় এই বছর আগরতলা শহরে পূজার সংখ্যা বৃদ্ধি পেয়েছেঃমেয়র দীপক মজুমদার