এ ডি সিতে আন্সার কি ফাঁসের ঘটনায় যুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

ত্রিপুরা আগরতলা : এডিসিতে নিয়োগের পরীক্ষার আন্সার কি ফাঁস ও নীট ইউজি পরীক্ষার ফলাফলে কেলেঙ্কারির অভিযোগ এনে সরব সারা ভারত ছাত্র ফেডারেশন ও সারা ভারত যুব ফেডারেশন ত্রিপুরা রাজ্য পরিষদ। রবিবার দুই সংগঠনের তরফে আগরতলায় সাংবাদিক সম্মেলন করা হয়। উপস্থিত ছিলেন ছাত্র নেতা শুভদীপ মজুমদার ও যুব নেতা বিক্রমজিৎ সেনগুপ্ত। তারা এদিন এ ডি সিতে ১১০ পদে লোক নিয়োগের পরীক্ষার আন্সার কি ফাঁসের ঘটনার প্রতিবাদ জানান। বলেন, এডিসি নির্বাচনে তিপ্রা মথা জয়ী হবার পর ৩ বছরে প্রথম নিয়োগেই অনিয়ম। পরীক্ষার আগেই ফাঁস আন্সার কি। দুই সংগঠন এই কেলেঙ্কারির পূর্ণাঙ্গ ও সুষ্ঠ তদন্তের দাবি জানায় এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। শুধু তাই নয়, ফের প্রশ্নপত্র তৈরি করে অতিসত্তর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করারও দাবি জানায় এদিন। এদিকে NEET UG- তেও কেলেঙ্কারি হয়েছে বলে অভিযোগ তাদের। এই কেলেঙ্কারীর তদন্তের দাবি করেছে দুই সংগঠন। এদিকে বিজেপি ও তিপ্রা মথার ছাত্র সংগঠনের সমালোচনা করেন তারা এসব ঘটনায় নীরব ভূমিকা নিয়ে।

Related posts

জিবি হাসপাতালে সহসাই আরও একজনের কিডনি প্রতিস্থাপন করা হবেঃমুখ্যমন্ত্রী।

সমগ্র দেশের সাথে রাজ্যেও পালিত হল ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদ উল ফিতর

রাজ্যে এসআইআর লাগু নিয়ে ভগৎ সিং যুব আবাসে প্রদেশ বিজেপির সাংগঠনিক সভা