গ্রুপ-ডি পদে নিয়োগের মেধা তালিকা প্রকাশের দাবি

ত্রিপুরা আগরতলা : মৌখিক পরীক্ষা শেষ হলেও এখনও মেধা তালিকা প্রকাশ করা হচ্ছে না জে আর বি টি পরিচালিত গ্রুপ-ডি পদে নিয়োগের। ফলে হতাশ চাকরিপ্রত্যাশীরা। তাদের মধ্যে অনেকে আবার বয়স উত্তীর্ণ হওয়ার পথে। এই অবস্থায় দ্রুত মেধা তালিকা প্রকাশের দাবি চাকরি প্রত্যাশীদের। ২০২০ সালে জে আর বি টি গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে লোক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে পরীক্ষা নেয়। অভিযোগ অনেক তালবাহানার পরে ফল প্রকাশ করে। চাকরি প্রত্যাশীদের আন্দোলনের ফলে গ্রুপ-সির নিয়োগ সম্পন্ন হয়েছে। কিন্তু গ্রুপ-ডির লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের কাছ থেকে মৌখিক পরীক্ষা নেওয়া হলেও মেধা তালিকা প্রকাশ করা হচ্ছে না। বিলম্ব করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছে কয়েক মাস অতিক্রান্ত হলেও এখনও মেধা তালিকা প্রকাশ না করায় ক্ষুব্ধ বেকাররা।দ্রুত মেধা তালিকা প্রকাশের দাবিতে তারা সোমবার ফের জে আর বি টি অফিসের সামনে আসেন। তারা এদিন অধিকর্তার কাছে নিজেদের দাবি পেশ করেন।

Related posts

অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে টি.আর.বি.টি-র চেয়ারম্যানের নিকট ডেপুটেশন প্রদান করল এস.টি.জি.টি পরীক্ষায় উত্তির্নরা

৯ দফা দাবিকে সামনে রেখে ত্রিপুরা ক্ষুদ্র পণ্যবাহী যান চালক সংঘের মহাকরণ অভিযান

৭৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে শিবনগর মর্ডান ক্লাব ও আমরা তরুণ দলের বৃক্ষ রোপণ কর্মসূচি