ত্রিপুরা ট্রানজেন্ডার ওয়েলফেয়ার বোর্ড গঠিত হওয়ার পর প্রথম আলোচনা

ত্রিপুরা আগরতলা: ত্রিপুরা ট্রানজেন্ডার ওয়েলফেয়ার বোর্ড গঠিত হওয়ার প্রথম আলোচনা সভা হয় আগরতলায়।এলজিবিটি কিউআইএ-এর সমস্যাগুলির উপর হয় সেমিনার কাম সেনসিটাইজেশন।মঙ্গলবার সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তর ও স্বাভিমান সামাজিক সংস্থার যৌথ উদ্যোগে হয় সেমিনার কাম সেনসিটাইজেশন কর্মসূচী। এদিন আগরতলা রবীন্দ্র ভবনে হয় আলোচনা সভা। এতে অংশ নেন বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, কলেজের অধ্যক্ষ, চিকিৎসক , নার্স, পুলিস আধিকারিক সহ সংশ্লিষ্টরা।রাজ্যের বাইরে থেকে এই সেমিনারে চারজন অতিথি এসেছেন। উপস্থিত ছিলেন ভারত সরকারের সামাজিক ন্যায় মন্ত্রনাল্যের উপ-অধিকর্তা আর গিরিরাজ, কলকাতা ট্রানজেন্ডার বোর্ডের কর্নিশ দে সরকার, ত্রিপুরা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের সচিব তাপস রায় , দপ্তরের অধিকর্তা, টি জি ওয়েলফেয়ার বোর্ডের সদস্য নেহা গুপ্তা রায় সহ অন্যরা।

Related posts

বিভিন্ন দপ্তরের একাধিক শূন্যপদ সৃষ্টি ও শূন্য পদ পূরণের সিদ্ধান্ত রাজ্য মন্ত্রীসভার বৈঠকে

দাবি আদায়ের লক্ষ্যে জিবি-অভয়নগর সড়ক অবরোধ ত্রিপুরা অঙ্গনওয়ারী কর্মী কর্মী ও সহায়িকা ঐক্য মঞ্চের

২৫ কেজি গাজা সহ পূর্ব থানার পুলিশের জালে ধরা পড়ল বিহারের তিন মহিলা