সামাজিক কাজ জগন্নাথ জিউ মন্দিরের

ত্রিপুরা আগরতলা : সামাজিক কাজে বরাবর এগিয়ে আসে জগন্নাথ চৈতন্য গৌরীয় মঠের বৈষ্ণবরা। জগন্নাথের রথযাত্রা উৎসব উপলক্ষেও সামাজিক কাজ হাতে নেয় জগন্নাথ জিউ মন্দিরের সন্ত- বৈষ্ণবরা। বুধবার আগরতলা জগন্নাথ জিউ মন্দিরে উদ্যোগে অটল বিহারী বাজপীয় আঞ্চলিক ক্যান্সার হাসপাতালের রোগীদের মধ্যে প্রসাদ, ঠাণ্ডা পানীয় বিলি করে। এদিন মঠের বৈষ্ণবরা হাসপাতালে গিয়ে রোগীদের মধ্যে হাতে এসব তুলে দেন। উপস্থিত ছিলেন মঠের অধ্যক্ষ বিষ্ণু মহারাজ, আগরতলা মঠের মঠরক্ষক ভক্তি কমল বৈষ্ণব মহারাজ, মঠের সহ-পরিচালক বিকাশ শ্রমন মহারাজ সহ অন্য সাধুসন্তরা। জগন্নাথের আশীর্বাদে রোগীরা দ্রুত সুস্থ হয়ে যাবেন বলে জানা মঠের অধ্যক্ষ।

Related posts

আন্তর্জাতিক মে দিবস উপলক্ষ্যে সি.আই.টি.ইউ-র উদ্যোগে প্যারাডাইস চৌমুহনীতে অনুষ্ঠিত হয় সভা

আগরতলার বেনুবন বিহারে বুদ্ধ জয়ন্তী উৎসবের আনুষ্ঠানিক সুচনা করলেন রাজ্যপাল

মে দিবস উপলক্ষ্যে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস-এর উদ্যোগে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা