যুব কংগ্রেস স্মরণ করলো ক্ষুদিরাম বসুকে

ত্রিপুরা আগরতলা : ব্রিটিশ বিরোধী সংগ্রামে মাত্র ১৮ বছর বয়সে শহীদ হয়েছিলেন বীর বিপ্লবী ক্ষুদিরাম বসু। স্বাধীনতা সংগ্রামী শহীদ ক্ষুদিরাম বসুর স্মৃতি প্রতি শ্রদ্ধা জানাতে শ্রদ্ধাঞ্জলির আয়োজন করে প্রদেশ যুব কংগ্রেস। রবিবার সন্ধ্যায় কংগ্রেস ভবনের সামনে হয় শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। উপস্থিত ছিলেন যুব কংগ্রেসের সভাপতি নীল কমল সাহা, মহিলা কংগ্রেসের সভানেত্রী শর্বাণী ঘোষ চক্রবর্তী, শ্রেয়সী লস্কর সহ অন্যরা। তারা মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানান শহীদ ক্ষুদিরামকে। যুব কংগ্রেস সভাপতি শহীদ ক্ষুদিরাম বসুর স্বাধীনতা সংগ্রামে ভূমিকা তুলে ধরেন।

Related posts

উনকোটিতে ২১টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী

৭০০ দেশলাইর কাঠি দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে নজর কাড়লো পূর্ব চাঁদমারীর বিজয় দেবনাথ

প্রতি বছর দেশের ২০ লক্ষ মানুষ শব্দ দূষণের কারণে শ্রবণ শক্তি হারিয়ে ফেলেঃমন্ত্রী অনিমেষ দেববর্মা