মুখ্যমন্ত্রী সকাশে আগরতলা পৌরনিগমের মেয়র সহ কর্পোরেটর

ত্রিপুরা আগরতলা : রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার সরকারি বাসভবনে আজ আগরতলা পৌরনিগমের নির্বাচিত সদস্যদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়।

 

এই বৈঠকে মেয়র,ডেপুটি মেয়র, মেয়র ইন কাউন্সিলের সদস্যগন সহ প্রায় প্রত্যেকটি ওয়ার্ডের নির্বাচিত কর্পোরেটররা উপস্থিত ছিলেন।

 

বৈঠকে উপস্থিত কর্পোরেটররা নিজ নিজ এলাকার উন্নয়নমূলক বিভিন্ন কাজের তথ্য-বিবরণ ও আগামী দিনের জন্য বিভিন্ন প্রকল্পের প্রস্তাব তুলে ধরেন।

 

পাশাপাশি এলাকার বিভিন্ন সমস্যা সংক্রান্ত বিষয়ে তারা মুখ্যমন্ত্রীর গোচরে নিয়ে আসেন।

 

এই বৈঠকে নেশা মুক্ত ত্রিপুরা গড়ে তোলা,স্মার্ট সিটি মিশনের বাস্তবায়ন, নগর এলাকা সৌন্দর্যায়ন , উন্নয়নমুলক কাজকে আরো তরান্বিত করা সহ জনগনের প্রতি দায়বদ্ধ থেকে আরো নিবিড় সম্পর্ক গড়ে তুলতে পরামর্শ দেন ডঃ সাহা।

Related posts

আগরতলার শিশু উদ্যান থেকে সেবা জ্যোতি যাত্রার সূচনা করেন মুখ্যমন্ত্রী

পুনঃরায় কংগ্রেস দলে যোগ দান করলেন প্রাক্তন কাউন্সিলার পান্না দেব সহ বেশ কয়েকজন

৪ দফা দাবিতে রাজ্যপালের নিকট ডেপুটেশন প্রদান করল বৈশ্য কাপালি সমাজ