ত্রিপুরা মহিলা কমিশনের সাংবাদিক সম্মেলন

আগরতলা : ত্রিপুরা মহিলা কমিশন প্রতিনিয়ত কাজ করে চলেছে রাজ্যের মহিলাদের অধিকার সুরক্ষিত করতে।তবে মহিলা কমিশনেরও কিছু বিধিনিষেধ রয়েছে। শুক্রবার মহিলা কমিশনে সাংবাদিক সম্মেলনে একথা জানান কমিশনের চেয়ারপার্সন ঝর্না দেববর্মা। তিনি বলেন,বর্তমান সময়ে সামাজিক মাধ্যম জনিত ঘটনা বেড়ে চলছে।আগেকার সময়ে পন প্রথা, গার্হস্থ্য হিংসা জনিত ঘটনা সমাজে বেশী ঘটত।এখন মোবাইল জনিত ঘটনা বেশী করে হচ্ছে। বাড়ছে পরকীয়া। ভাঙছে সংসার। মধ্যবিত্ত , উচ্চবিত্ত ,উচ্চ মধ্যবিত্ত -সমাজের প্রতিটি ক্ষেত্রেই একই সমস্যা দেখা যাচ্ছে। তিনি বলেন,এধরনের সমস্যার কিভাবে সমাধান সম্ভব সেই বিষয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে।এদিন মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্না দেববর্মা বলেন কমিশনের ও কিছু বিধিনিষেধ রয়েছে। মহিলা কমিশন ১৮ বছরের নীচে কোন মহিলার সমস্যা হলে সেই বিষয় নিয়ে কমিশন কাজ করে না বা সেই বিষয়ে কোন রিপোর্ট তৈরী করে না।

Related posts

উনকোটিতে ২১টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী

৭০০ দেশলাইর কাঠি দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে নজর কাড়লো পূর্ব চাঁদমারীর বিজয় দেবনাথ

প্রতি বছর দেশের ২০ লক্ষ মানুষ শব্দ দূষণের কারণে শ্রবণ শক্তি হারিয়ে ফেলেঃমন্ত্রী অনিমেষ দেববর্মা