নেশা মুক্তি কেন্দ্রে আরও এক যুবকের মৃত্যুর অভিযোগ

আগরতলা : ফের নেশা মুক্তি কেন্দ্রে আরও এক যুবকের মৃত্যুর অভিযোগ। এবার ঘটনা আমতলী বাইপাস এলাকায়। জানা গেছে বাইপাস এলাকায় রয়েছে সানরাইজ ফাউন্ডেশন নামে নেশা মুক্তি কেন্দ্র। এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠে এই বেসরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে।মৃত যুবকের স্ত্রী জানান প্রায় চার মাস আগে স্বামীকে নেশা মুক্তি কেন্দ্রে দিয়েছিলেন সুস্থ হওয়ার জন্য। চলতি মাসে চার মাসের টাকা দিয়ে বাড়িতে আনার কথা ছিল রাহুল দেব নামে যুবককে। অভিযোগ এরই মধ্যে শুক্রবার রাতে ফাউন্ডেশন এর কর্তৃপক্ষ ফোনের মাধ্যমে জানান রাহুলের প্রচন্ড পেট ব্যথা। তাকে নিয়ে আসা হয় জিবি হাসপাতালে। কিন্তু পরিবারের লোকজন জিবি হাসপাতালে আসার মাঝেই মৃত্যুর কোলে ঢলে পড়ে রাহুল দেব। ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন মৃত যুবকের স্ত্রী সহ পরিজনেরা। বেসরকারি বিভিন্ন নেশা মুক্তি কেন্দ্রে মৃত্যুর অভিযোগ এর আগেও ঘটেছে রাজ্যে। তাই দাবি উঠেছে এই ঘটনার সুষ্ঠু তদন্তের। যাতে আগামী দিনে এমন ঘটনা আর না হয়।

Related posts

বিজেপিকে চ্যালেঞ্জ দেওয়ার মতো কোন পার্টি এখন ভারতবর্ষে নেইঃ বিপ্লব দেব

বিধায়ক তফাজ্জল ইস্যুতে সরব হল জনজাতি ছাত্র সংগঠন TSF

সিমনার ঈশানপুর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধানের বিরুদ্ধে উঠা অভিযোগ মিথ্যাঃআইনে অজ্ঞ প্রধানের দাবি