রাখাল শিল্ডে ভালো ফলাফলের আশা পুলিস রিক্রিয়েশনের

আগরতলা : ঘরোয়া দ্বিতীয় ডিভিশন ফুটবল প্রতিযোগিতায় এিপুরা স্পোর্টস স্কুলকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে জয় দিয়ে লিগ শেষ করলো পুলিশ রিক্রিয়েশন ক্লাব। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত দ্বিতীয় ডিভিশনে উমাকান্ত মিনি স্টেডিয়ামে আয়োজিত লিগের ২৫ তম ম্যাচে মুখোমুখি হয়ে পুলিশ রিক্রিয়েশন ক্লাব ও এিপুরা স্পোর্টস স্কুল। এদিনের ম্যাচে স্পোর্টস স্কুল-কে পরাজিত করার ফলে লিগে ৭ ম্যাচে ৩ ম্যাচে জয়ী, ১ টি ম্যাচ ড্র ও ৩ টি ম্যাচ পরাজিত হয়ে ১০ পয়েন্ট সংগ্রহ করে পুলিস রিক্রিয়েশন ক্লাব। লিগে নিজেদের শেষ ম্যাচে স্পোর্টস স্কুলের বিরুদ্ধে পুলিশ রিক্রিয়েশন ক্লাবের হয়ে গোল ৩ টি করে যথাক্রমে জগৎ দেববর্মা,সুজিত শীল ও অমিত দেববর্মা। ম্যাচ শেষে জয়ী দলের কোচ সন্দীপ দাস জানান লিগের শেষ ম্যাচে দল ভালো ফুটবল উপহার দিয়েছে। রাখাল শিল্ড নক আউট প্রতিযোগিতার জন্য দলকে অনুশীলনে আরো বেশি করে মনোযোগ দিতে হবে। আমাদের লক্ষ্য থাকবে স্পোর্টস স্কুলের বিরুদ্ধে যে ভাবে দলের ফুটবলাররা জয় ছিনিয়ে এনেছে, শিল্ডে একই ভাবে ফলাফল করবে।

Related posts

মণিপুরে সিনিয়র ন্যাশনাল জুডো চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৬ অনুষ্ঠিত হবে ১১ থেকে ১৫ ডিসেম্বর

CM emphasizes discipline, team spirit through football

ক্রীড়া ক্ষেত্রের সার্বিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ রাজ্যের বর্তমান সরকার: মুখ্যমন্ত্রী