সাফাই মহিলা কর্মীদের সংবর্ধনা

আগরতলা : সাফাই কর্মসূচী ও সাফাই মহিলা কর্মীদের সংবর্ধনা প্রদেশ মহিলা মোর্চার তরফে। স্বচ্ছ ভারত কর্মসূচী গ্রহণ করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে প্রদেশ বিজেপি মহিলা মোর্চার তরফে। মঙ্গলবার সংগঠনের উদ্যোগে রাজধানীর বটতলা শিব মন্দিরের সামনে সাফাই অভিযান করা হয়। সাফাই অভিযানে উপস্থিত ছিলেন প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার সহ অন্যান্য নেত্রিত্ব। প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার জানান মঙ্গলবার প্রধানমন্ত্রীর ৭৪ তম জন্মদিন উপলক্ষ্যে এদিন প্রদেশ সংগঠনের উদ্যোগে সাফাই অভিযান সংগঠিত করা হয়েছে। ভারতবর্ষকে স্বচ্ছ করার জন্য প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত অভিযানের কথা বলেছিলেন। রাজ্যের বিভিন্ন জায়গায় এ ধরণের কর্মসূচী নেওয়া হয়েছে। আগামী দিনেও এ ধরণের কর্মসূচী জারি থাকবে বলে জানান মিমি মজুমদার।

Related posts

ইন্ডিয়ান অয়েলের চেয়ারম্যানের মতে, জ্বালানির মূল্যবৃদ্ধির কঠিন পরিস্থিতি থেকে ভারত কিছুটা স্বস্তি পেলেও তেল বিপণন সংস্থাগুলোর (OMC) আর্থিক সংকট এখনও কাটেনি

শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বিষয়ক রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিল ভারতের ‘এআই কিড’ (AI Kid)

রাজস্থানের যোধপুরে একটি তদন্তে ২২ ক্যারেট হলমার্কযুক্ত সোনার গয়নার বিশুদ্ধতা নিয়ে উদ্বেগের সৃষ্টি করেছে; যা পরীক্ষা ও সনদ প্রদানের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে।