সিনিয়র ক্লাব লিগে শক্তিশালী নাইন বুলেটসকে হারিয়ে প্রথম জয় জুয়েলস এসোসিয়েশনের

আগরতলা : সিনিয়র ক্লাব লিগে শক্তিশালী নাইন বুলেটসকে হারিয়ে প্রথম জয় জুয়েলস এসোসিয়েশনের। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত শ্যাম সুন্দর কোং চন্দ্র মেমোরিয়াল সিনিয়র ক্লাব লিগ ফুটবল আসরে বুধবার মুখোমুখি হয় নাইন বুলেটস ও জুয়েলস এসোসিয়েশন। উমাকান্ত মিনিস স্টেডিয়ামে হয় ম্যাচটি। ম্যাচে শক্তিশালী নাইন বুলেটকে পরাজিত করে লিগে প্রথম জয়ের স্বাদ পেলো জুয়েলস্ এসোসিয়েশন। দিনের প্রথম ম্যাচে নাইন বুলেটকে ২-১ গোলের ব্যবধানে পরাজিত করে লিগে প্রথম জয় তুলে নেয় জুয়েলস্ এসোসিয়েশন। ম্যাচে জুয়েলস্ এসোসিয়েশন এর হয়ে জোড়া গোল করে খেলার ১০ ও ৩২ মিনিটে রোহিত সিং। অন্যদিকে নাইন বুলেটস ক্লাবের হয়ে ১ টি গোল করে ৭৯ মিনিটে এল হিমা।

Related posts

উনকোটিতে ২১টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী

৭০০ দেশলাইর কাঠি দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে নজর কাড়লো পূর্ব চাঁদমারীর বিজয় দেবনাথ

প্রতি বছর দেশের ২০ লক্ষ মানুষ শব্দ দূষণের কারণে শ্রবণ শক্তি হারিয়ে ফেলেঃমন্ত্রী অনিমেষ দেববর্মা