মহারাজগঞ্জ বাজারে সদর মহকুমা প্রশাসনের অভিযান

আগরতলা : বাজারে বেড়ে চলেছে নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম। অভিযোগ মূল্য নিয়ন্ত্রণে নেই প্রশাসনের কোন কার্যকরী পদক্ষেপ। মাঝে মধ্যে চলে লোক দেখানো অভিযান। বৃহস্পতিবার ফের ময়দানে নামে সদর মহকুমা প্রশাসনের টিম।মূলত ডাল, সরিষার তেল-এর পাইকারি দোকানে অভিযান চালানো হয়। এদিন বেশ কয়েকটি দোকানে ডাল ও সরিষার তেলের মূল্যের মধ্যে গরমিল পান আধিকারিকরা। সদর মহকুমা প্রশাসনের এক আধিকারিক জানান প্রতিনিয়ত সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে বাজারে অভিযান চালানো হয়। রাজ্যের ১০০ টি স্কুলকে নিয়ে কনজিউমার ক্লাব করা হয়েছে। তার মধ্যে সদর মহকুমায় ১৫ টি স্কুল রয়েছে। অরুন্ধতীনগর স্কুলে ৫ জন সদস্য রয়েছে। এদিন তাদেরকে নিয়ে মহারাজগঞ্জ বাজারে অভিযান চালানো হয়। অভিযানকালে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। অভিযানকালে বেশ কয়েকটি দোকানে সরিষার তেলের মূল্যে গড়মিল পাওয়া গেছে। এই বিষয়ে সদর মহকুমা শাসককে রিপোর্ট প্রদান করা হবে বলে জানান আধিকারিকরা। তিনি আরও জানান এইদিন আলু বোঝাই একটি ঠেলা আটক করা হয়েছে। প্রশ্ন উঠছে অভিযানের পরে মূল্য কমছে? সচেতন মহলের প্রশ্ন এসব অভিযান যে কেবল লোক দেখানো তা আর বলার অপেক্ষা রাখে না।

Related posts

People must remove TMC misrule in Bengal: Tripura CM

পরিবহণ দপ্তরের অধিন চলমান বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে পর্যালোচনা বৈঠক করলেন দপ্তরের মন্ত্রী

বাংলায় তৃণমূলের দুঃশাসন মুক্ত করতে হবে জনগণকে: ত্রিপুরার মুখ্যমন্ত্রী