জয়ের ধারা অব্যাহত রামকৃষ্ণ ক্লাবের

আগরতলা : ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত শ্যাম সুন্দর কোং চন্দ্র মেমোরিয়াল এ-ডিভিশন ক্লাব লিগ ফুটবল আসরে জয়ের ধারা অব্যাহত রাখলো রামকৃষ্ণ ক্লাব। লিগে রামকৃষ্ণ ক্লাব ৭ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে সুপারের দৌড়ে অনেকটা এগিয়ে। শুক্রবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে মুখোমুখি হয় ফ্রেন্ডস ইউনিয়ন ও রামকৃষ্ণ ক্লাব। এই ম্যাচে ফ্রেন্ডস ইউনিয়নকে ৫-১ গোলের ব্যবধানে পরাজিত করে রামকৃষ্ণ ক্লাব। অন্যদিকে টানা পরাজয়ের শিকার হয়ে ৭ ম্যাচে ১ টি জয় নিয়ে অবনমনের দিকে এগোচ্ছে ফ্রেন্ডস ইউনিয়ন।এদিনের ম্যাচে সেরা ফুটবলার হিসেবে নির্বাচিত হয় রামকৃষ্ণ ক্লাবের ফুটবলার গোবিন্দ দাস সিং।

Related posts

উদয়পুর মহকুমায় গুলি কাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য রাজ্য নির্বাচন কমিশনকে ২৪ ঘণ্টা সময় সীমা বেঁধে দিল তিপ্রা মথা

২৭ সেপ্টেম্বর রবিবার খোলা থাকবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক

রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ফের কাশ্মীর প্রসঙ্গ, পাকিস্তানের হয়ে ব্যাট ধরলেন এরদোয়ান!