এক রাতে রাজধানীতে পর পর তিন দোকানে চুরি

আগরতলা : দুর্গা পূজার প্রাক- মুহূর্তে চোরের উৎপাত বেড়ে চলেছে। পুলিসি ভূমিকা নিয়ে উঠছে জনমনে প্রশ্ন। এবার রাজধানীর প্রাণ কেন্দ্রে একই রাতে তিন দোকানে থাবা বসালো চোরের দল। ঘটনা বুধবার রাতে রাজধানীর পূর্ব থানা এলাকায়।রাতের বেলায় চোরেরা তিনটি দোকানের দরজার তালা ভেঙ্গে প্রবেশ করে চোরেরা। দোকানে থাকা ক্যাশ বাক্স থেকে নগদ অর্থ বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যায়। এক দোকানের মালিক জানান উনার দোকানের ক্যাশ বাক্স থেকে চোরেরা আনুমানিক ৭৬ হাজার টাকা নিয়ে গেছে। অপর অন্য এক দোকান থেকে টাকা না পেলেও কাপড় নিয়ে গেছে কিনা বুঝতে পারছেন না মালিক। বৃহস্পতিবার দোকানের মালিকরা দোকান খুলতে এসে চুরির ঘটনা প্রত্যক্ষ করেন।খবর পেয়ে পূর্ব থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লোক দেখানো তদন্ত শুরু করেছে। এভাবে এক রাতে তিন দোকানে চুরির ঘটনায় রাজধানীতে চাঞ্চল্য ছড়িয়েছে। রাতের শহরে পুলিসি টহলদারি নিয়ে উঠছে প্রশ্ন।

Related posts

উদয়পুর মহকুমায় গুলি কাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য রাজ্য নির্বাচন কমিশনকে ২৪ ঘণ্টা সময় সীমা বেঁধে দিল তিপ্রা মথা

২৭ সেপ্টেম্বর রবিবার খোলা থাকবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক

রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ফের কাশ্মীর প্রসঙ্গ, পাকিস্তানের হয়ে ব্যাট ধরলেন এরদোয়ান!