শতাধিক ভোটার বিজেপি- সিপিএম ছেড়ে কংগ্রেসে শামিল

আগরতলা : জিরানিয়া মহকুমা শাসক দলে বড় ভাঙন। চলতি বছরে সম্ভবত এ ডি সি ভিলেজ কমিটির নির্বাচন হতে পারে। এর আগে ঘর গোছাতে মরিয়া কংগ্রেস। সোমবার প্রদেশ কংগ্রেস ভবনে হয় যোগদান সভা। মান্দাই ও খয়েরপুর বিধানসভা এলাকায় শাসক দলে থাবা বসায় কংগ্রেস। এদিন দুই বিধানসভা কেন্দ্র থেকে ২৭ পরিবারের ১২৮ জন ভোটার কংগ্রেসে যোগ দেন। তাদের মধ্যে অধিকাংশই বিজেপির। এছাড়া রয়েছে সিপিএম- দলেরও।প্রদেশ কংগ্রেস ভবনে এক যোগদান সভার মধ্যদিয়ে নবাগতদের কংগ্রেস দলে বরণ করে নেন কংগ্রেস বিধায়ক সুদিপ রায় বর্মণ। নবাগতদের দলে বরণ করে নেওয়ার পর কংগ্রেস বিধায়ক সুদিপ রায় বর্মণ বলেন তারা বুঝতে পেরেছে একমাত্র কংগ্রেস দল মানুষের স্বার্থে কথা বলে। ফলে অন্য কোন দল করার কোন মানে নেই।তিনি বলেন আগামী দিনে কংগ্রেসে যোগদান অব্যাহত থাকবে।

 

Related posts

মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে অনুষ্ঠিত হলো প্রদেশ বিজেপির কোর কমিটির গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক

তিপ্রাসা অ্যাকর্ড নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রদ্যুৎ কিশোর দেববর্মন

তিন দিনের শিশুর জটিল অস্ত্রোপচারে নবজাতকের প্রাণরক্ষা আগরতলা জিবিপি হাসপাতালে, বিনামূল্যে চিকিৎসায় নজির চিকিৎসকদের