সদস্যতা অভিযান নিয়ে প্রদেশ বিজেপির বৈঠক

আগরতলা : ভারতীয় জনতা পার্টির দ্বিতীয় দফায় সদস্যতা অভিযান শুরু হবে ১ অক্টোবর থেকে রাজ্যে। দ্বিতীয় দফায় সদস্যতা অভিযানকে সামনে রেখে মঙ্গলবার পর্যালোচনা বৈঠক করা হবে। সেই বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, প্রদেশ বিজেপির সংগঠনমন্ত্রী রবীন্দ্র রাজু ,বিজেপির সদস্যতা অভিযানের ইনচার্জ দিলিপ ঘোষও । পর্যালোচনা বৈঠককে সামনে রেখে সোমবার প্রদেশ বিজেপির অফিস বিয়ারারদের নিয়ে বৈঠক করা হয়। প্রদেশ বিজেপি অফিসে হয় বৈঠক। এতে আলোচনা হয়েছে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও। একথা জানান ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য।প্রদেশ বিজেপির সদস্যতা অভিযান উপলক্ষে সোমবার প্রদেশ বিজেপি কার্যালয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য, সাধারণ সম্পাদক অমিত রক্ষিত সহ প্রদেশ বিজেপির বিভিন্ন স্তরের নেতৃত্ব। প্রথম দফায় ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ৫ লক্ষ সদস্য সংগ্রহ হয়েছে প্রদেশ বিজেপির।

Related posts

শিশু অধিকার সুরক্ষা কমিশনের অফিসে প্রথম বারের মতো ‘শিশু অধিকার ও সুরক্ষা কনক্লেভ’ অনুষ্ঠিত হয় বুধবার

আগরতলায় মিলন চক্র ক্লাবের নবনির্মিত ত্রিতল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মেয়র

৪ দফা দাবিতে জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করল টি.এস.ইউ