জুভেনাইল জাস্টিস অ্যাক্ট ও শিশু শ্রম নিয়ে সেমিনার

আগরতলা : শিশু- কিশোররা কোন অপরাধ সংঘটিত করলে অন্যদের মতো তাদের বিচার না করে শিশুদের মতো করার জন্য লাগু হয় জুভেনাইল জাস্টিস অ্যাক্ট। ২০১৬ সালের জানুয়ারি এই আইন চালু হয়। ব্রিশপ্তিবার এক সেমিনারে ত্রিপুরা শিশু সুরক্ষা অধিকার কমিশনের চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা একথা বললেন।জাতীয় শিশু সুরক্ষা কমিশনের উদ্যোগে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের সহযোগিতায় বৃহস্পতিবার সেমিনার হয়। রাজধানীর শহিদ ভগৎ সিং  যুব আবাসে এই সেমিনার হয়। জুভেনাইল জাস্টিস আইন ও শিশু শ্রমের উপর এই সেমিনার। উপস্থিত ছিলেন প্রাক্তন বিচারপতি এস জি চট্টোপাধ্যায়, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের অধিকর্তা তপন দাস, রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা সহ অন্যান্যরা। সেমিনারে আলোচনা করতে গিয়ে ত্রিপুরা রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং আগামী দিনে কি করনীয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

Related posts

উদয়পুর মহকুমায় গুলি কাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য রাজ্য নির্বাচন কমিশনকে ২৪ ঘণ্টা সময় সীমা বেঁধে দিল তিপ্রা মথা

২৭ সেপ্টেম্বর রবিবার খোলা থাকবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক

রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ফের কাশ্মীর প্রসঙ্গ, পাকিস্তানের হয়ে ব্যাট ধরলেন এরদোয়ান!