অভিযোগ পেয়ে রাজধানীর পিৎজাহাটে অভিযান প্রশাসনের

আগরতলা : ষষ্ঠীর সকালে রাজধানীর পিৎজাহাটে অভিযান চালাল প্রশাসনের টিম।অভিযোগ পেয়ে রাজধানীর পিৎজাহাটে অভিযান চালাল প্রশাসনের টিম। অভিযানে মিলেছে কিছু অনিয়ম। পিৎজাহাটকে নোটিশ দেওয়া হবে বলে জানান প্রশাসনের আধিকারিকরা। রাজধানীর বিভিন্ন জায়গায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে বিভিন্ন রেস্তোরাঁ সহ খাবারের দোকান। অভিযোগ অনেক গুলি খাবারের গুনমান সহ বিভিন্ন অভিযোগ প্রায়শই উঠে গ্রাহকদের কাছ থেকে। অভিযোগ বিশেষ করে দুর্গা পূজার সময়ে অনেক খাবারের দোকানে থাকে না গুণমান। কিন্তু সদর মহকুমা প্রশাসনের তরফে নিয়মিত কোন অভিযান করা হয় না বলে অভিযোগ। মাঝে মধ্যে লোক দেখানো অভিযান চালানো হয় বলেও অভিযোগ আমজনতার। এই অবস্থায় এবার এক ছাত্রের তরফে অভিযোগ পেয়ে অভিযানে নামলো প্রশাসনের টিম। ষষ্ঠীর দিনে প্রশাসনের টিম অভিযান চালায় রাজধানীর পিৎজাহাটে। মিলে অভিযানে অনিয়ম। এক আধিকারিক জানান নোটিশ দেওয়া হবে তাদের। তিনি জানান কনজিউমার ক্লাবের সুফল এটি। খাদ্য দপ্তরের তরফে রাজ্যের বিভিন্ন স্কুল কলেজে গড়ে তোলা হচ্ছে কনজিউমার ক্লাব। যে ছাত্র অভিযোগ করেছে সে এমনই একটি ক্লাবের সদস্য।

Related posts

অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে টি.আর.বি.টি-র চেয়ারম্যানের নিকট ডেপুটেশন প্রদান করল এস.টি.জি.টি পরীক্ষায় উত্তির্নরা

৯ দফা দাবিকে সামনে রেখে ত্রিপুরা ক্ষুদ্র পণ্যবাহী যান চালক সংঘের মহাকরণ অভিযান

৭৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে শিবনগর মর্ডান ক্লাব ও আমরা তরুণ দলের বৃক্ষ রোপণ কর্মসূচি