রাধানগরে অভিযান চালিয়ে উদ্ধার বিলেতি মদ

আগরতলা : শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজায় বিলেতি মদের দোকান চারদিন বন্ধ থাকে। ফলে এসময়ে মদের দেদার কালোবাজারি হয়। ফুলে ফেঁপে উঠে কালোবাজারিরা। অভিযোগ একাংশ অসাধু লোক অবৈধ ভাবে প্রচুর পরিমাণে বিলেতি মদ মজুদ করে রাখে বিভিন্ন জায়গায়। বেশি দামে তারা পূজার দিন গুলিতে বিক্রি করে।এসবের বিরুদ্ধে পুলিস অভিযানও চালায়। ষষ্ঠীর রাতে গোপন খবরের ভিত্তিতে পশ্চিম থানার পুলিস অভিযান চালায় রাজধানীর রাধানগর এলাকায়। স্থানীয় বাসিন্দা বিশ্বজিত সাহার বাড়িতে অভিযান চালিয়ে পুলিস প্রচুর বিলেতি মদ উদ্ধার করে। প্রায় ৩১৬ বোতল বিলেতি মদ উদ্ধার করে। যার বাজার মূল্য আনুমানিক ৪৫ হাজার টাকা বলে জানান থানার ভারপ্রাপ্ত ইনচার্জ পরিতোষ দাস। তিনি জানান অভিযুক্ত পালিয়ে গেছে। তার বিরুদ্ধে মামলা নিয়ে তদন্ত করছে পুলিস।

Related posts

উনকোটিতে ২১টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী

৭০০ দেশলাইর কাঠি দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে নজর কাড়লো পূর্ব চাঁদমারীর বিজয় দেবনাথ

প্রতি বছর দেশের ২০ লক্ষ মানুষ শব্দ দূষণের কারণে শ্রবণ শক্তি হারিয়ে ফেলেঃমন্ত্রী অনিমেষ দেববর্মা