দুর্গাবাড়িতে দশমী পূজার দিনও প্রচুর ভক্ত সমাগম ঘটে

আগরতলা : প্রথা মেনে বিশুদ্ধ পঞ্জিকা মতে রাজধানীর ঐতিহ্যবাহী দুর্গাবাড়িতে হল দশমী পূজা। রীতি মেনে তিথি অনুযায়ী শনিবার রাজধানীর দুর্গা বাড়িতে হয় দশমী পুজা। এদিন সকালে দুর্গা বাড়িতে হয় দশমী পূজা। পুজা শেষে মায়ের দর্পণ বিসর্জন দেওয়া হয়। দুর্গা বাড়ির পুরোহিত জানান এদিন সকালে প্রথমে মায়ের অধিক নবমী তিথির পূজা হয়েছে। তারপর বলিদান পর্ব ও হোম যজ্ঞ হয়েছে। হোম যজ্ঞ শেষে মাকে ভোগ দেওয়া হয়। তারপর হয় আরতি। আরতি শেষে দশমী পূজা সম্পন্ন হয়। এর পরে দর্পণ বিসর্জন দেওয়া হয়। সকাল ৯ টা ৩০ মিনিটে ঘট চলে যায় রাজবাড়িতে। নারায়ন চলে যায় লক্ষ্মীনারায়ন বাড়িতে। সন্ধ্যা ৬ টায় আরতী শেষে শুরু হবে দশমী  যাত্রা। রাষ্ট্রীয় সেলামী সহকারে দুর্গা মা বাইরে বের হবেন। শহর পরিক্রমা করে দশমীঘাটে চলে যাবে প্রতিমা। সেখানে গঙ্গা পূজা শেষে মায়ের নিরঞ্জন পর্ব সম্পন্ন হবে।প্রতিবছর দুর্গা বাড়ির মায়ের দশমী দেখতে প্রচুর মানুষ ভিড় করেন।

Related posts

অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে টি.আর.বি.টি-র চেয়ারম্যানের নিকট ডেপুটেশন প্রদান করল এস.টি.জি.টি পরীক্ষায় উত্তির্নরা

৯ দফা দাবিকে সামনে রেখে ত্রিপুরা ক্ষুদ্র পণ্যবাহী যান চালক সংঘের মহাকরণ অভিযান

৭৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে শিবনগর মর্ডান ক্লাব ও আমরা তরুণ দলের বৃক্ষ রোপণ কর্মসূচি