রাস্তার আবর্জনা ফেলাকে কেন্দ্র করে ঝামেলা দুই পরিবারের মধ্যে

আগরতলা : রাস্তার আবর্জনা ফেলাকে কেন্দ্র করে ঝামেলা দুই পরিবারের মধ্যে। আক্রান্ত দুই পরিবারের মহিলা সহ এক- দুইজন সদস্য। ঘটনাস্থলে ছুটে যায় বোধজংনগর থানার পুলিস।আহত মহিলাকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। বোধজংনগর থানা এলাকার দেবরাম ঠাকুর পাড়া। এলাকাটি মিশ্র জনবসতি। এই এলাকায় মঙ্গলবার সকালে বাঁধে ঝামেলা। জানা গেছে রাস্তায় আবর্জনা ফেলা নিয়ে দুই পরিবারের মধ্যে ঝামেলা বাঁধে। এক পরিবারের অভিযোগ অপর পরিবারের সদস্যরা আবর্জনা ফেলেছে। এদিকে অন্য এক পরিবারের অভিযোগ তাদের বাড়ির সামনে ফেলে দেওয়া হয়েছে আবর্জনা। এনিয়ে দুই পরিবারের মধ্যে বচসা হয়। এনিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। পরে এনিয়ে মারপিটে জড়ায় তারা। এতে আক্রান্ত হন দুই পরিবারের এক- দুইজন সদস্য। এর মধ্যে রয়েছেন একজন মহিলাও। ভাঙচুর করা হয়েছে এক পরিবারের গাড়ি। ঘটনার খবর পেয়ে ছুটে যায় বোধজংনগর থানার পুলিস। দুই পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

Related posts

আন্তর্জাতিক মে দিবস উপলক্ষ্যে সি.আই.টি.ইউ-র উদ্যোগে প্যারাডাইস চৌমুহনীতে অনুষ্ঠিত হয় সভা

আগরতলার বেনুবন বিহারে বুদ্ধ জয়ন্তী উৎসবের আনুষ্ঠানিক সুচনা করলেন রাজ্যপাল

মে দিবস উপলক্ষ্যে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস-এর উদ্যোগে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা