পুনরায় চালু হল লামডিং- বদরপুর হিল সেকশনে ট্রেন চলাচল

আগরতলা : পুনরায় চালু হল লামডিং- বদরপুর হিল সেকশনে ট্রেন চলাচল। শুক্রবার সকাল থেকেই ট্রেন চলাচল শুরু হয়। এদিন সকালে প্রথম যায় হামসফর এক্সপ্রেস। একথা জানান উত্তর-পূর্ব রেলের চিফ পাব্লিক রিলেশন অফিসার। তিনি আরও জানান, অন্য ট্রেন চলাচলও শুরু হয়েছে। সিপি আর ও জানান, দুর্ভাগ্যবশত বৃহস্পতিবার আগরতলা- মুম্বাই লোকমান্য তিলক টার্মিনাস এক্সপ্রেস লাইনচ্যুত হয়। ট্রেনের ৮ টি বগি লাইনচ্যুত হয়েছে। তবে কোন হতাহত হয়নি। লামডিং- বদরপুর হিল সেকশনের লামডিং বিভাগে ডিবালং স্টেশন এলাকায় ঘটনাটি ঘটে। পাওয়ার কার, ট্রেনের ইঞ্জিন সহ ৮ টি বগি লাইন চ্যুত হয়। এই ট্রেনের যাত্রীদের জল খাওয়ার, এমনকি গন্তব্যে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।একথা জানান উত্তর-পূর্ব রেলের চিফ পাব্লিক রিলেশন অফিসার।

Related posts

সাংবাদিক সম্মেলন করে জ্বালানী সাশ্রয় করারা আহ্বান জানান কল্যাণী সাহা রায়

গ্রীষ্মের ছুটির পর বৃহত্তর আন্দোলনের হুমকি দিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ

রাজধানীর বাজারে আসতে শুরু করেছে রাজ্যের রসালো ফল আনারস