সেজে উঠছে জয় মা কালী সংঘ মন্দির

আগরতলা : সেজে উঠছে জয় মা কালী সংঘ মন্দির।আসন্ন দীপাবলি উৎসব উপলক্ষ্যে সাজিয়ে তোলা হচ্ছে রাজধানীর দক্ষিণ ইন্দ্রনগরস্থিত জয় মা কালি সন্তান সংঘের মন্দির প্রাঙ্গণ। জোরকদমে চলছে মন্দির সাজিয়ে তোলার কাজ।প্রতিবছর আলোর উৎসবের আগে সাজিয়ে তোলা হয় মন্দির।এই দীপাবলি উৎসবকে কেন্দ্র করে বহু মানুষের সমাগম ঘটে জয় মা কালি সন্তান সংঘের মন্দির প্রাঙ্গণে। বসে মেলা। পূজা কমিটির এক সদস্য জানান এবার ৫ শতাধিক দুঃস্থের হাতে বস্ত্র তুলে দেওয়া হবে। দীপাবলি উৎসব উপলক্ষ্যে সাজিয়ে তোলা হচ্ছে মন্দিরকে। পূজার দিন ও পূজার পরের দিন মহা প্রসাদ বিতরণ করা হবে। ২০০২ সালে লাল বাবার হাত ধরে জয় মা কালী সন্তান সংঘের মন্দির প্রতিষ্ঠা হয়। মায়ের অধিবাস দিয়ে পূজা শুরু হবে। পূজার দিন সকালে মায়ের স্নান অনুষ্ঠিত হবে। মায়ের স্নানের জন্য লক্ষ্মীনারায়ন দিঘি থেকে জল নিয়ে আসা হবে।

Related posts

শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বিষয়ক রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিল ভারতের ‘এআই কিড’ (AI Kid)

রাজস্থানের যোধপুরে একটি তদন্তে ২২ ক্যারেট হলমার্কযুক্ত সোনার গয়নার বিশুদ্ধতা নিয়ে উদ্বেগের সৃষ্টি করেছে; যা পরীক্ষা ও সনদ প্রদানের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে।

Benjamin Netanyahu agrees to let opposition leader Gadi Eisenkot become Prime Minister first and calls for a unity government