মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে মিছিল কংগ্রেসের

আগরতলা : নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম ক্রমেই বাড়ছে। সবজি, আলু- পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী। অভিযোগ মূল্য নিয়ন্ত্রণে সরকারের তরফে নেই কোন কার্যকরী পদক্ষেপ। এই অবস্থায় দ্রব্য মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রনের দাবিতে রাজধানীতে মিছিল করে সদর জেলা কংগ্রেসের। বুধবার প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে মিছিল বের হয়।মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। মিছিলে কংগ্রেস কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। সদর জেলা কংগ্রেস সভাপতি তন্ময় রায় অভিযোগ করেন, নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। অথচ সরকার নিরব। মুখ্যমন্ত্রী দলের সদস্যতা অভিযান নিয়ে ব্যস্ত। দ্রুত মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকারকে পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।

Related posts

বিজয়া দশমীতে সমগ্র রাজ্যে ২৩ টি মাছ বিক্রয় কেন্দ্র খুলবে মৎস্য দপ্তরঃমৎস্য দপ্তরের সচিব এস প্রভু

এসআইআর বাতিল ও জ্ঞানেশ ইস্যুতে পূজার পরেই রাজ্য জুড়ে আন্দোলনে নামবে প্রদেশ কংগ্রেসঃআশিস কুমার সাহা

বিগত বছরের তুলনায় এই বছর আগরতলা শহরে পূজার সংখ্যা বৃদ্ধি পেয়েছেঃমেয়র দীপক মজুমদার