আগরতলা রেল পুলিশের হাতে আটক মানব পাচারকারি

আগরতলা : আগরতলা সরকারি রেল পুলিস ও বি এস এফের অভিযানে আটক এক বাংলাদেশী মানব পাচারকারী। ধৃত বাংলাদেশী মানব পাচারকারীর নাম রুহুল আমিন। বুধবার গভীর রাতে সোনামুড়া থানার অন্তর্গত ইউএনসি নগর সীমান্তের ১০ নং গেইট সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস জানান ধৃত রুহুল আমিন বাংলাদেশী নাগরিক ও রোহিঙ্গাদের ভারতে পাচার করার সাথে যুক্ত। তার বিরুদ্ধে জিআরপি থানায় মামলা রয়েছে।আগরতলা জিআরপি থানার পুলিশ জানতে পারে রুহুল আমিন বুধবার রাতে বাংলাদেশী নাগরিকদের ভারতে পাচার করতে পারে। সেই সংবাদের উপর ভিত্তি করে আগরতলা জিআরপি থানার পুলিশ ও সোনামুড়া থানার পুলিশ ইউএনসি নগর সীমান্তের ১০ নং গেইটের পাশে ওত পেতে বসে। গভীর রাতে রুহুল আমিন ভারতে আসার সময় পুলিশ তাকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার রুহুল আমিনকে আদালতে সোপর্দ করে আগরতলা জিআরপি থানার পুলিশ।তাকে জিজ্ঞাসাবাদ চালালে বিভিন্ন তথ্য পাওয়া যেতে পারে বলে ধারণা।

Related posts

বিজয়া দশমীতে সমগ্র রাজ্যে ২৩ টি মাছ বিক্রয় কেন্দ্র খুলবে মৎস্য দপ্তরঃমৎস্য দপ্তরের সচিব এস প্রভু

এসআইআর বাতিল ও জ্ঞানেশ ইস্যুতে পূজার পরেই রাজ্য জুড়ে আন্দোলনে নামবে প্রদেশ কংগ্রেসঃআশিস কুমার সাহা

বিগত বছরের তুলনায় এই বছর আগরতলা শহরে পূজার সংখ্যা বৃদ্ধি পেয়েছেঃমেয়র দীপক মজুমদার