জন্মদিনে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা সুদীপ- আশিসের

আগরতলা : ত্রিপুরা রাজ্যের রূপকার বীর স্বাধীনতা সংগ্রামী, এই রাজ্যের জনগণের, জাতি- উপজাতির নেতা ,প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী শচীন্দ্র লাল সিংহের ১১৭ তম জন্মদিন পালন করা হয়। সোমবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে হয় শ্রদ্ধাজ্ঞাপন প্রদেশ কংগ্রেসের তরফে। এদিন সকালে কংগ্রেস ভবনে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীকে স্মরণ করা হয় জন্মদিনে। প্রথমে উনার প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিধায়ক সুদীপ রায় বর্মণ, প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, মহিলা কংগ্রেস, যুব কংগ্রেসের নেতৃত্ব। প্রদেশ কংগ্রেস সভাপতি এদিন বলেন, পরিকাঠামো, আদিবাসীদের উন্নয়নে বিশেষ ভুমিকা নিয়েছেন।স্বাধীনতা সংগ্রামের সেনানী হিসেবে উনাকে সারা বিশ্ব মনে রাখবে।যারা বাংলাদেশ থেকে ত্রিপুরায় এসেছিলেন তাদেরকে পুনর্বাসনের ক্ষেত্রে শচীন্দ্র লাল সিংহ সরকারের গুরুত্বপূর্ণ ভুমিকা ছিল।

Related posts

শিশু অধিকার সুরক্ষা কমিশনের অফিসে প্রথম বারের মতো ‘শিশু অধিকার ও সুরক্ষা কনক্লেভ’ অনুষ্ঠিত হয় বুধবার

আগরতলায় মিলন চক্র ক্লাবের নবনির্মিত ত্রিতল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মেয়র

৪ দফা দাবিতে জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করল টি.এস.ইউ