প্রয়াত আরও এক ১০৩২৩ শিক্ষিকা প্রয়াত

আগরতলায় : আরও লম্বা হল চাকরি চ্যুত শিক্ষকদের মৃত্যুর তালিকা। শনিবার ভোরে প্রয়াত হন আরও এক শিক্ষিকা। এনিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮৭ জন।চাকুরিচ্যুত ১০৩২৩ শিক্ষক শিক্ষিকাদের মধ্যে স্বপ্না ভট্টাচার্য নামে আরও এক শিক্ষিকার মৃত্যু। প্রয়াত শিক্ষিকার বাড়ি রাজধানীর ৭৯ টিলা এলাকায়। শনিবার ভোরে নিজ বাড়িতে প্রয়াত হন তিনি। চাকুরিচ্যুত হওয়ার পর স্বপ্না ভট্টাচার্য মানসিক ভাবে ভেঙ্গে পড়েন। তারপর তিনি কিডনি ও লিভার জনিত রোগে আক্রান্ত হন। আর্থিক অনটনের কারনে তিনি উন্নত চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে পারেন নি। অবশেষে এক প্রকার বিনা চিকিৎসায় শনিবার ভোরে তিনি নিজ বাড়িতে প্রয়াত হন। শিক্ষিকা স্বপ্না ভট্টাচার্য-র প্রয়াণে শোক প্রকাশ করে জয়েন্ট মুভমেন্ট কমিটি।এখনো পর্যন্ত চাকুরিচ্যুত ১৮৭ জন শিক্ষক-শিক্ষিকার মৃত্যু হয়েছে।

Related posts

বিজয়া দশমীতে সমগ্র রাজ্যে ২৩ টি মাছ বিক্রয় কেন্দ্র খুলবে মৎস্য দপ্তরঃমৎস্য দপ্তরের সচিব এস প্রভু

এসআইআর বাতিল ও জ্ঞানেশ ইস্যুতে পূজার পরেই রাজ্য জুড়ে আন্দোলনে নামবে প্রদেশ কংগ্রেসঃআশিস কুমার সাহা

বিগত বছরের তুলনায় এই বছর আগরতলা শহরে পূজার সংখ্যা বৃদ্ধি পেয়েছেঃমেয়র দীপক মজুমদার