দুইদিন ব্যাপী পশ্চিম জেলাভিত্তিক যুব উৎসবের উদ্বোধন

আগরতলা : দুইদিন ব্যাপী পশ্চিম জেলা ভিত্তিক যুব উৎসবের উদ্বোধন হয় শনিবার।যুব উৎসবের সুচনা করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। শনিবার রাজধানীর অদূরে গান্ধীগ্রাম অক্সিজেন পার্ক সংলগ্ন বৈদ্যনাথ মজুমদার অডিটোরিয়াম হলে আয়োজন করা হয় পশ্চিম জেলাভিত্তিক যুব উৎসবের। পশ্চিম জেলা ভিত্তিক যুব উৎসবের উদ্বোধনি অনুষ্ঠানে মন্ত্রী সুশান্ত চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ রাম প্রসাদ পাল, বিধায়ক দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী সহ অন্যান্যরা। জেলা ভিত্তিক যুব উৎসবের উদ্বোধনি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী যুবকদের প্রতি আহ্বান জানান নিজেকে একজন দায়িত্ববান মানুষের মতো প্রতিষ্ঠিত করার জন্য। সুশিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি সমাজের প্রতি দেশের প্রতি দায়বদ্ধ হতে হবে। অন্যথায় সুশিক্ষার কোন মূল্য থাকবে না।

Related posts

উদয়পুর মহকুমায় গুলি কাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য রাজ্য নির্বাচন কমিশনকে ২৪ ঘণ্টা সময় সীমা বেঁধে দিল তিপ্রা মথা

২৭ সেপ্টেম্বর রবিবার খোলা থাকবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক

রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ফের কাশ্মীর প্রসঙ্গ, পাকিস্তানের হয়ে ব্যাট ধরলেন এরদোয়ান!