জল-রাস্তার সমস্যা নিরসনের আশ্বাস পুর নিগমের মেয়রের

আগরতলা : বহুদিন ধরে জলের সমস্যায় রাজধানীর পিইসিসি ইটভাটা এলাকার বাসিন্দা। অবশেষে এলাকা পরিদর্শন পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদারের।রাজধানীর আখাউড়া রোডস্থিত পিইসিসি ইটভাটা এলাকা পরিদর্শন করলেন মেয়র দীপক মজুমদার। সাথে ছিলেন স্থানীয় কর্পোরেটর, পুর নিগমের আধিকারিক, পূর্ত ও বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা। পিইসিসি ইটভাটা এলাকা পরিদর্শনের পর পুর নিগমের মেয়র দীপক মজুমদার জানান পিইসিসি ইটভাটা এলাকার বাসিন্দাদের জলের সমস্যা রয়েছে। এই বিষয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল। তাই এদিন সকলকে সাথে নিয়ে সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেছেন। সেখানে সকলকে নিয়ে বসে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এলাকায় পানীয় জলের সমস্যার নিরসন করা হবে। কিছু কিছু রাস্তা খারাপ হয়ে আছে। সেই গুলি সারাই করা হবে। কিছু নতুন বিদ্যুৎ-এর খুঁটি বসাতে হবে। তার জন্য বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান মেয়র।

Related posts

উদয়পুর মহকুমায় গুলি কাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য রাজ্য নির্বাচন কমিশনকে ২৪ ঘণ্টা সময় সীমা বেঁধে দিল তিপ্রা মথা

২৭ সেপ্টেম্বর রবিবার খোলা থাকবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক

রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ফের কাশ্মীর প্রসঙ্গ, পাকিস্তানের হয়ে ব্যাট ধরলেন এরদোয়ান!