বৈধ রেজিস্ট্রেশন ছাড়া চলা প্যাথলজি গুলির বিরুদ্ধে অভিযান

আগরতলা : রাজধানী আগরতলার শহর সহ বিভিন্ন জায়গায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে উড়ছে প্যাথলজি। অভিযোগ বিভিন্ন বৈধ নথিপত্র ছাড়াই দিব্বি চলছে এই প্যাথলজি গুলি ।এসবের বিরুদ্ধে সরকারি ভাবে চলছে অভিযানও। এবার এসব ল্যাবের বৈধ নতিপত্র খতিয়ে দেখতে রাজ্যের বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে অল ত্রিপুরা প্যাথলজিক্যাল এন্ড রেডিওলজিক্যাল ক্লিনিকস অ্যাসোসিয়েশন । সংগঠনের তরফে শনিবার রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয় ।অনেক ক্ষেত্রেই প্যাথলজি গুলিতে বৈধ নথিপত্র না থাকার প্রমাণও পান তারা। অ্যাসোসিয়েশনের সম্পাদক অভিজিৎ বিশ্বাস জানান যাদের অনিয়ম পাওয়া গেছে তাদের বলা হয়েছে বৈধ নথিপত্র তৈরি করার জন্য ।এর পরেও যদি কেউ রেজিস্ট্রেশন ছাড়াই ব্যবসা করে চলেন তাহলে কর্তৃপক্ষের গোচরে বিষয়টি নেওয়া হবে।

Related posts

ছেলের চিকিৎসার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যবাসির নিকট সাহায্যের আবেদন জানান এক হতদরিদ্র পিতা

বার্ষিক সাধারণ সভার মধ্যদিয়ে নতুন করে গঠন করা হল ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব পরিচালন কমিটি

পরপর দুই দিনে ৮ বাংলাদেশি নাগরিককে আটক করল এয়ারপোর্ট থানার পুলিশ