রাজধানীতে রেলির মধ্যদিয়ে জনজাতি গৌরব দিবস উদযাপন

আগরতলা : সারা দেশের সঙ্গে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় জনজাতি গৌরব দিবস পালন করা হয়। শুক্রবার চতুর্থ জনজাতি গৌরব দিবস উপলক্ষে সরকারি ভাবে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়। তারই অঙ্গ হিসাবে এদিন সকালে রাজধানীতে এক রেলির আয়োজন করা হয়। রেলিটি স্বামী বিবেকানন্দ ময়দান থেকে শুরু হয়ে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে গিয়ে শেষ হয়। রেলিতে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলা শাসক ডাঃ বিশাল কুমার, বিশিষ্ট সমাজসেবী বিপিন দেববর্মা সহ অন্যান্যরা। পশ্চিম জেলার জেলা শাসক জানান দেশ জুড়ে এদিন জনজাতি গৌরব দিবস পালন করা হচ্ছে। ভগবান বিরসা মুণ্ডার জন্মদিন উপলক্ষ্যে জনজাতি গৌরব দিবস পালন করা হয়। এদিনের রেলিতে প্রচুর লোক অংশ নেন।

Related posts

জিবি হাসপাতালে সহসাই আরও একজনের কিডনি প্রতিস্থাপন করা হবেঃমুখ্যমন্ত্রী।

সমগ্র দেশের সাথে রাজ্যেও পালিত হল ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদ উল ফিতর

রাজ্যে এসআইআর লাগু নিয়ে ভগৎ সিং যুব আবাসে প্রদেশ বিজেপির সাংগঠনিক সভা