নিয়ম মেনে এবছরও হল দুর্গা বাড়িতে কাত্যায়নী পূজা

আগরতলা : প্রথা নিয়ম মেনে রাজধানীর দুর্গাবাড়িতে হল রবিবার কাত্যায়নী পূজা। কথিত আছে কার্ত্তিক মাসের প্রথম দিন থেকে এক মাস ব্রত রাখার পরে এই পূজা করা হয়। প্রতিবছর রাজধানীর ঐতিহ্য বাহী দুর্গাবাড়ি হয়ে থাকে কাত্যায়নী পূজা। এবছরও ব্যতিক্রম হয়নি। এদিন প্রথম দিবসের পুজা হয় নিয়ম মেনে। সোমবার হবে দ্বিতীয় দিবসের পুজা। মঙ্গলবার হবে তৃতীয় দিবসের পুজা। বুধবার হবে দশমী। দাপর যুগ থেকে মহারাজ পরিক্ষীৎ কাত্যায়ন ঋষির আদেশে এই পুজা শুরু করেন। তখন থেকেই এই পুজার প্রচলন বলে জানান দুর্গা বাড়ীর প্রধান পুরোহিত জয়ন্ত ভট্টাচার্য। দুর্গাবাড়িতে এদিন পূজায় প্রচুর ভক্ত ভিড় করেন।

Related posts

বিভিন্ন দপ্তরের একাধিক শূন্যপদ সৃষ্টি ও শূন্য পদ পূরণের সিদ্ধান্ত রাজ্য মন্ত্রীসভার বৈঠকে

দাবি আদায়ের লক্ষ্যে জিবি-অভয়নগর সড়ক অবরোধ ত্রিপুরা অঙ্গনওয়ারী কর্মী কর্মী ও সহায়িকা ঐক্য মঞ্চের

২৫ কেজি গাজা সহ পূর্ব থানার পুলিশের জালে ধরা পড়ল বিহারের তিন মহিলা