নিজেদের দ্বিতীয় ম্যাচ গোলশূন্য ভাবে শেষ করে পয়েন্ট ভাগ করে নিল ত্রিপুরা

আগরতলা : নিজেদের দ্বিতীয় ম্যাচ গোলশূন্য ভাবে শেষ করে ত্রিপুরা ফুটবল টিম। সন্তোষ ট্রফি গ্রুপ ডি লিগ পর্যায়ের ম্যাচে রবিবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে সিকিমের মুখোমুখি হয় এিপুরা। ম্যাচটি গোলশূন্য অবস্থায় শেষ করে পয়েন্ট ভাগাভাগি করে নেয় উভয় দল। তার আগে দিনের প্রথম ম্যাচে মনিপুর ২-১ গোলের ব্যবধানে পরাজিত করে মিজোরামকে। গ্রুপ-ডি লিগ পর্বের ২ টি ম্যাচের ফলাফলের উপর ভিওি করে প্রথম স্থানে রয়েছে মনিপুর। মনিপুর ২ ম্যাচের মধ্যে ২ টি জয় লাভ করে ৬ পয়েন্ট সংগ্রহ করেছে। দ্বিতীয় স্থানে রয়েছে এিপুরা। এিপুরা ২ ম্যাচের মধ্যে ১ টিতে জয় ও ১ টি ড্র করে ৪ পয়েন্ট সংগ্রহ করে। পয়েন্ট তালিকায় ২ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে সিকিম এবং চতুর্থ স্থানে রয়েছে মিজোরাম। মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে সিকিমের বিরুদ্ধে খেলতে নামবে মিজোরাম গ্রুপ-ডি-র লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে ।

Related posts

আন্তর্জাতিক মে দিবস উপলক্ষ্যে সি.আই.টি.ইউ-র উদ্যোগে প্যারাডাইস চৌমুহনীতে অনুষ্ঠিত হয় সভা

আগরতলার বেনুবন বিহারে বুদ্ধ জয়ন্তী উৎসবের আনুষ্ঠানিক সুচনা করলেন রাজ্যপাল

মে দিবস উপলক্ষ্যে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস-এর উদ্যোগে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা