সদর মহকুমা সম্মেলনকে সামনে রেখে বাইক রেলি

আগরতলা : সিপিএম সদর মহকুমা কমিটির সম্মেলন চলতি মাসের ২৪-২৫ তারিখ। সম্মেলনকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে সিপিএম।সিপিএম সদর মহকুমা কমিটির ২৪ তম সম্মেলনকে সামনে রেখে রাজধানীতে সংগঠিত করা হয় এক বাইক রেলি। রাজধানীর মেলারমাঠস্থিত ভানু ঘোষ স্মৃতি ভবনের সামনে থেকে শুরু হয় এই বাইক রেলি বৃহস্পতিবার। রেলি আগরতলা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। রেলিতে উপস্থিত ছিলেন সিপিএম সদর মহকুমা কমিটির অন্যতম নেতৃত্ব শুভাশিস গাঙ্গুলি সহ অন্যরা। তিনি জানান সিপিআইএম সদর মহকুমা কমিটির ২৪ তম সম্মেলন হবে চলতি মাসে। এই সম্মেলনকে সামনে রেখে এদিনের রেলি হয়। বর্তমান সরকারের সমালোচনা করেন সিপিএম মহকুমা সম্পাদক।

Related posts

বিজয়া দশমীতে সমগ্র রাজ্যে ২৩ টি মাছ বিক্রয় কেন্দ্র খুলবে মৎস্য দপ্তরঃমৎস্য দপ্তরের সচিব এস প্রভু

এসআইআর বাতিল ও জ্ঞানেশ ইস্যুতে পূজার পরেই রাজ্য জুড়ে আন্দোলনে নামবে প্রদেশ কংগ্রেসঃআশিস কুমার সাহা

বিগত বছরের তুলনায় এই বছর আগরতলা শহরে পূজার সংখ্যা বৃদ্ধি পেয়েছেঃমেয়র দীপক মজুমদার