সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আন্দোলনে টিএসএফ

আগরতলা : সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আন্দোলনে টিএসএফ। পুরাতন রাজভবন যা বর্তমানে পুষ্পবন্ত মহল নামে পরিচিত। এই মহলকে তাজ গ্রুপের হাতে তুলে দিতে চলেছে রাজ্য সরকার। এই বিষয়টি প্রকাশ্যে আসার পর প্রতিবাদে সরব হল ছাত্র সংগঠন টিএসএফ। এদিন টিএসএফ-এর নেতৃত্ব ও কর্মী সমর্থকরা পুরাতন রাজভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। টিএসসফ-র এক নেতৃত্ব জানান মহারাজা বিরেন্দ্র কিশোর মাণিক্য বাহাদুরের সময় পুরাতন রাজভবন নির্মাণ করা হয়। বর্তমানে তারা জানতে পেরেছে এই পুরাতন রাজভবনকে তাজ গ্রুপের হাতে তুলে দেওয়া হবে। টিএসএফ-এর নেতৃত্ব জানান তারা উন্নয়নের বিরুদ্ধে নয়। কিন্তু রাজ্যের ইতিহাস নষ্ট করে উন্নয়ন করা চলবে না। তাই পুরাতন রাজ ভবন নয় অন্য কোন জায়গাকে তাজ গ্রুপের হাতে তুলে দেওয়া হোক।তারা হুঁশিয়ারি দেয় প্রয়োজনে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে।

Related posts

২৭ সেপ্টেম্বর রবিবার খোলা থাকবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক

রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ফের কাশ্মীর প্রসঙ্গ, পাকিস্তানের হয়ে ব্যাট ধরলেন এরদোয়ান!

দুর্গা পূজাকে সামনে রেখে বাণিজ্য ভবনে ব্যবসায়ীদের নিয়ে ট্রাফিক দপ্তরের গুরুত্বপূর্ণ বৈঠক