মহান দার্শনিক ফ্রেডারিক এঙ্গেলসের জন্মদিন পালন করলো সিপিএম

আগরতলা : প্রতিবছর দার্শনিক ফ্রেডারিক এঙ্গেলসের জন্মদিন জন্মদিন পালন করে সিপিএম। রাজ্যে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে প্রতিবারের মতো এবারো উদযাপন করা হয়। এবছর ২০৫ তম জন্মদিন পালন করা হয় সিপিএম-র তরফে। রাজধানীর মেলারমাঠস্থিত সিপিআইএম রাজ্য দপ্তরে দিনটি পালন করা হয়। উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন বিধায়ক সুধন দাস, তপন দাস সহ অন্যান্যরা। উপস্থিত সকলে মহান দার্শনিক ফ্রেডারিক এঙ্গেলসের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন বৃহস্পতিবার মহান দার্শনিক ফেডারিক অ্যাঙ্গেলসের ২০৫ তম জন্মদিন। তিনি মার্কসবাদের স্রষ্টা। এঙ্গেলসের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন তিনি।

Related posts

এডিসি নির্বাচনের জন্য মধ্য প্রদেশ থেকে রাজ্যে এসে পৌছাল ইভিএম মেশিন

কাজল স্মৃতি ফুটবল লিগ প্রতিযোগিতায় বৃহস্পতিবারের ম্যাচে জয় পেলো T.I.S.F ও কাতলামারা হাই স্কুল

রাজধানীর শিশু উদ্যানে চৈত্র মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মেয়র দীপক মজুমদার